রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

সাড়ে ২৬ ঘণ্টা পর কার্গো ভিলেজের আগুন পুরোপুরি নির্বাপণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে লাগা আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিকেলে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। তবে ভবনের ভেতরে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ও সতর্কীকরণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে।

স্টিলের ব্যবহারের কারণে তাপ দীর্ঘ সময় ধরে ছিল বলে জানান তিনি।ফায়ার সার্ভিসের পরিচালক আরও জানান, ভবনের স্টোরঘরটি ছিল সংকীর্ণ এবং সেখানে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। যদিও ফায়ার সার্ভিসকে প্রবেশে বাধা দেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি।তিনি সতর্ক করে বলেন, ভবনটিতে ফাটল দেখা দিয়েছে এবং এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত হয়েছেন। এছাড়া পরিবেশের ওপর সামান্য ঝুঁকি তৈরি হলেও তা গুরুতর নয় বলে জানান তিনি।শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটে। এর প্রায় সাড়ে ২৬ ঘণ্টা পর আগুন পুরেপুরি নিয়ন্ত্রন করা সম্ভব হয়েছে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona