রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

নিজাম হাজারীর স্ত্রীর ৪৫ কোটি টাকার অবৈধ সম্পদ, মামলা করেছে দুদক

সাবেক এমপি মো. নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুরজাহান বেগমের বিরুদ্ধে ৪৫ কোটি ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (৪ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক এ. এম. তাহের বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের ওই তথ্য জানিয়েছেন।এজাহারে বলা হয়, নুরজাহান বেগম চলতি বছরের ১০ এপ্রিল কমিশনে ৫৩ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার টাকার সম্পদের হিসাব দাখিল করেন।

ওই সম্পদ বিবরণী যাচাইকালেও তার নামে ৫৩ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। তার নামে ১৬ কোটি ৪৫ লাখ ৫৪ হাজার টাকার বৈধ আয়ের উৎস পাওয়া যায়। পারিবারিক ব্যয় পাওয়া যায় ৮ কোটি ১৫ লাখ ৮২ হাজার টাকার। পারিবারিক ব্যয় বাদে নীট আয় বা সঞ্চয় পাওয়া যায় ৮ কোটি ২৯ লাখ ৭১ হাজার টাকার।

এই হিসাব অনুযায়ী তার ৪৫ কোটি ৩৪ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া গেছে।এছাড়া, অভিযোগ সংশ্লিষ্ট নুরজাহান বেগম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফেনী শাখাতে একটি চলতি হিসাব নম্বর চালু করে ওই হিসাবে ২০১৯ সালের ২২ জুন থেকে ২০২৪ সালের ১৩ আগস্ট পর্যন্ত (২৩,১৫,৬৮,০৯৯+ ২০,১৫,৭৯,৭০৪.৬৪)= ৪৩,৩১,৪৭,৮০৩.৬৪/- টাকার সন্দেহজন লেনদেন করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছন মর্মে প্রতীয়মান হয়।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona