গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের কুদাব,কামাড়গাও,মিরের বাজার এলাকায় পূবাইল থানা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শামীমা আক্তার এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার দিনব্যাপী গাজীপুর ৫আসনের ধানের শীষ এর এমপি পদপ্রার্থী ফজলুল হক মিলন কে বিজয়ী করার লক্ষ্যে, ভোটারদের ধারে ধারে গিয়ে ধানের শীষ ভোট চাইতে দেখা যায় ।

এ সময় শামীম আক্তার বলেন,আমাদের নেতা মিলন ভাই যেন বিপুল ভোটে পাশ করতে পারে এই লক্ষে আমার সকল মহিলা নেত্রীদের নিয়ে প্রত্যেক কেন্দ্রের সকল ভোটারদের কাছে একাধিক বার গিয়ে মিলন ভাই এর সালাম ও ধানের শীষে ভোট চাওয়া হচ্ছে।

কামাড়গাও এলাকার গৃহীণী শম্পা আক্তার বলেন,আমাদের বাসায় মহিলা দলের আপারা একাধিক বার আসছে ।ধানের শীষে যেন ভোট দেই এজন্য অনুরোধ করে গেছে।
শেয়ার করুন :










