রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

মায়ের জানাজায় অংশ নেওয়া দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত বিএনপি চেয়ারপার্সন, তিনবারের প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মাতা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় মানুষের ঢল নামে।

তিনি আরও বলেন, জানাজায় দুরদুরান্ত থেকে লাখ লাখ সাধারণ মানুষ, অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মন্ডলী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমের সাংবাদিকসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। আমি দেশবাসীসহ জানাজায় অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona