রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

মাদারীপুরে পাঁচ স্থানে ছাত্রলীগের মশালমিছিল, সতর্ক পুলিশ

মাদারীপুরে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সোমবার (১৭ নভেম্বর) রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় মশালমিছিল করেছে।  রাত ১০টা থেকে ভোর ২টার মধ্যে ছিলারচর, ধুরাইল, মস্তফাপুর, খাগদী ও পেয়ারপুর এলাকায় পাঁচটি পৃথক মিছিল বের হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে ছিলারচর এলাকার বড় সেতুর ওপর ১৫ থেকে ১৭ জন নেতা-কর্মী মশাল হাতে বিক্ষোভ মিছিল করেন। তাদের হাতে একটি ব্যানারও দেখা যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা সেতুর ওপর দিয়ে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে এগোচ্ছেন। মুখে মাস্ক ও মাথায় শীতের টুপি বা চাদর ছিল।

এর কিছুক্ষণ পর, দিবাগত রাত একটার দিকে ধুরাইল, মস্তফাপুর, খাগদী ও পেয়ারপুর এলাকার গ্রামীণ সড়কে আরও চারটি মশালমিছিল অনুষ্ঠিত হয়। এসব মিছিলে ১০ থেকে ১২ জন করে অংশগ্রহণ করেন। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর জানান, বিভিন্ন মিডিয়ায় বিষয়টি আমরা দেখেছি। মূলত শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন মশালমিছিল করেছে। আমরা ভিডিও ও তথ্য যাচাই-বাছাই করছি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona