রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

রাতে মাঠে নামছে ব্রাজিল, যেমন হতে পারে একাদশ

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। শনিবার (১৫ নভেম্বর) লন্ডনের ইমিরেটস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। শক্তির বিচারে বেশ কঠিন প্রতিপক্ষ সেনেগাল। দেশটির অধিকাংশ ফুটবলার ইউরোপের লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন। সাদিও মানে কিংবা ক্লদিও কাউলিবালি বর্তমানে সৌদি লিগে খেললেও এক সময় ইউরোপ মাতিয়েছেন।

গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচে সেলেসাওদের শুরুর একাদশে ফিরতে পারেন ম্যানসিটি ছেড়ে তুরস্কে যাওয়া গোলরক্ষক এদেরসন মোরালেস। রক্ষণে লেফট ব্যাকে মোনাকোয় খেলা কায়ো হেনরিক এবার সুযোগ পেতে পারেন।তবে রাইট ব্যাকে এডার মিলিতাওকে পরীক্ষা করে দেখতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। সেন্ট্রাল ডিফেন্সে শুরুর একাদশে পিএসজির মার্কুইনোস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মাঘালহায়েসের থাকার সম্ভাবনা বেশি।

মিডফিল্ডে কাসেমিরো এখনো ব্রাজিলের ভরসার নাম। তার সঙ্গে ব্রুনো গিমারেজকে দেখা যেতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনিয়াকে নাম্বার টেন বা প্লে মেকারের ভূমিকা দেওয়া হতে পারে। ফরোয়ার্ড লাইনে শুরুতে এস্তেভাও উইলিয়াম থাকবেন বলে ইঙ্গিত করেছেন ব্রাজিল কোচ। এছাড়া আক্রমণে নেতৃত্ব দেখা যেতে পারে ভিনিসিয়ুস জুনিয়রকে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: এডারসন মোরালেস, এডার মিলিতাও, মার্কুইনোস, গ্যাব্রিয়েল মাঘালহায়েস, কায়ো হেনরিক, কাসেমিরো, ব্রুনো গিমারেজ, ম্যাথিউস কুনিয়া, রদ্রিগো, এস্তোভাও উইলিয়াম, ভিনিসিয়ুস জুনিয়র।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona