রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

তুরাগ থানা বিএনপি’র উদ্যোগে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

গতকাল বাদ মাগরিব তুরাগ থানা বিএনপি’র উদ্যোগে, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোক সভা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তুরাগ থানা বিএনপি’র আহবায়ক আমান মেম্বারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৮ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক আক্তার হোসেন,

যুগ্ন আহবায়ক আফাজ উদ্দিন আফাজ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সদস্য ও সাবেক কাউন্সিলর আলী আকবর, আহবায়ক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জামির হোসেন,উত্তরা থানা বিএনপি’র সাবেক সভাপতি কুদরত এলাহী লিটন, তুরাগ থানা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মো: আতিকুর রহমান, তুরাগ থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হারুনুর রশিদ খোকা,সিনিয়র যুগ্ন আহবায়ক হাজী মুহাম্মদ জহিরুল ইসলাম,তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ রফিক মোল্লা, তুরাগ থানা বিএনপির যুগ্ন আহবায়ক আবু তাহের খান আবুল,

তুরাগ থানা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ আলমাস, তুরাগ থানা বিএনপির যুগ্ন আহবায়ক ও ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী হাজী মোহাম্মদ চান মিয়া বেপারী, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সোহেল রানা, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, তুরাগ থানা শ্রমিক দলের সভাপতি মোঃ সিদ্দিক ও সাধারণ সম্পাদক সানজিদ মাহমুদ সুমন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, অনুষ্ঠান শেষে, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষভাবে দোয়া করা হয়।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona