রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণের ভবিষ্যৎ উজ্জ্বল হবে: ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ সরকার জোরপূর্বক নির্বাচনকালীন নিরপক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, যা এখন পুনর্বহাল হয়েছে। তিনি বলেন, এটি জনকল্যাণে গুরুত্বপূর্ণ এবং জনগণের ভবিষ্যৎ ভালো হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন পরিষদ মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

ফয়জুল করিম বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বিগত দলীয় সরকারের অধীনে নির্বাচন তুলনায় অনেকটা গ্রহণযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে এক ভোট বাক্সে অংশ নেবে।

শেখ হাসিনার ফাঁসির রায় প্রসঙ্গে তিনি বলেন, আদালত আইনের ভিত্তিতে রায় দিয়েছে, পরবর্তী দায়িত্ব সরকারের এবং আইনশৃঙ্খলা বাহিনীর। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেন।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona