রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৫ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) আসনে বিভিন্ন দলের আটজন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন। অপর ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়।

শনিবার (৩ জানুয়ারী) গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকল প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাইয়ে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী রুহুল আমিন (রিকসা) এর প্রস্তাবকারীর ভোটার নম্বর ভুল থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। অপর প্রার্থী জাতীয় পার্টি মনোনীত ডাঃ শফিউদ্দিন সরকার (লাঙ্গল) তাঁর দাখিলকৃত মনোনয়নপত্রে আয় ও ব্যয়ের খাত উল্লেখ না করায় মনোনয়পত্রটি বাতিল করা হয়।

দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ খায়রুল হাসান (দাঁড়িপাল্লা), ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আল আমিন দেওয়ান (চেয়ার),

জনতার দল মনোনীত প্রার্থী আজম খান (কলম), ইসলামীক আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান (হাত পাখা) ও গণফোরাম মনোনীত প্রার্থী মোঃ কাজল ভুইয়া (উদীয়মান সূর্য) এর প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona