রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন

শরীয়তপুরের নড়িয়ায় বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে বিএমডিসি কর্তৃক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২৪ আগষ্ট রবিবার সকাল ১০টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার কলকাঠি “শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল” প্রাঙ্গন এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সর্বজনবিদিত যে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সম্প্রতি হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজের বিরুদ্ধে বিভ্রান্তিকর, মিথ্যা ও অপপ্রচারমূলক বক্তব্য প্রদান করেছে। যা দেশের ৫০ হাজারের অধিক নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক এবং দেশের জনগনের হোমিওপ্যাথি চিকিৎসা আস্থার প্রতি এক চরম আঘাত।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ, আরো উপস্থিত ছিলেন জেলার বরেণ্য হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা আন্দোলনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের প্রচলিত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ অনুযায়ী হোমিও চিকিৎসকগণ ডা. উপাধি ব্যবহারের বৈধ অধিকার রাখেন। অথচ এ বিষয়কে অস্বীকার করে বিএমডিসি মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, যা অসাংবিধানিক, অনৈতিক এবং পেশাজীবী চিকিৎসকদের মর্যাদা ক্ষুণ্ণ করছে।

তাই আমরা, বাংলাদেশের সকল হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ, এই অন্যায় ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করছি। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে হোমিও চিকিৎসকদের মর্যাদা রক্ষায় সোচ্চার হই। শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীবৃদ্ধের আয়োজনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona