চেক প্রজাতন্ত্রে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এই দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। এছাড়া অন্তত ৪০ জন হালকা আহত হন।দেশটির অগ্নিনির্বাপণ পরিষেবা জানিয়েছে, রাজধানী প্রাগ থেকে প্রায় ১৩২ কিলোমিটার দক্ষিণে একটি অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে। উভয় ট্রেনের সমস্ত যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে।আঞ্চলিক হাসপাতালের একজন মুখপাত্র সংবাদ সংস্থা সিটিকে জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় পাঁচ জনকে ভর্তি করা হয়েছে।পরিবহনমন্ত্রী মার্টিন কুপকা এক্স-পোস্টে বলেছেন, দুর্ঘটনাটি এখনো তদন্তাধীন। তবে প্রাথমিক তথ্যে দেখা গেছে, একটি ট্রেন সম্ভবত স্টপেজ পজিশনে একটি সিগন্যাল অমান্য করেছিল।
উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...










