রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারিক আটক করেছে থানা পুলিশ

গাজীপুরের কালীগঞ্জে ২৯ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।থানা সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারী) রাতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নাগরী ইউনিয়নে অভিযান চালিয়ে সেনপাড়া গ্রামের মৃত জব্বার মিয়ার পুত্র পারভেজ মিয়া (২৪) ও হারুন অর রশিদের পুত্র ফারুক হাসান (৩৮) কে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উভয়কে আটক করে থানায় নিয়ে আসে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাগরী এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি পারভেজ মিয়া ফারুক হাসানকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রবিবার থানায় মামলা (নং ১১(১)২৬) দায়েরের পর দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona