রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নূরউদ্দিন আহমেদ অপুর মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ নির্বাচনি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিয়া নূরউদ্দিন আহমেদ অপু আজ ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল ৪টায় গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নুশরাত আরা খানমের কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিল উপলক্ষে গোসাইরহাট উপজেলা পরিষদ চত্বরে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার সর্বস্তরের জনগণের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, মিয়া নূরউদ্দিন আহমেদ অপু দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী নির্বাচনে তিনি বিজয়ী হলে শরীয়তপুর-৩ আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা পালন করবেন।

মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-৩ আসনে নির্বাচনী তৎপরতা ধীরে ধীরে জোরদার হচ্ছে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona