মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে নাশকতা ঠেকাতে বিরুলিয়া সড়কে অবস্থান নিয়েছে বিএনপি সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতা কর্মীরা।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে আগামীকাল রায় ঘোষণার কথা থাকাকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়ার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রবিবার সন্ধ্যার পর থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে বিরুলিয়া সড়কে অবস্থান নেয় ঢ
বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। বিক্ষোভ মিছিল ঘিরে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উত্তেজনা ও তৎপরতা।
এ সময় মোঃ আনোয়ার হোসেন বলেন

দেশের মানুষ ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফেরত পেতে আজ রাস্তায় নেমেছে। স্লোগানে স্লোগানে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে।দেশের মানুষ আজ ন্যায়বিচার চায়, গণতন্ত্র চায়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার দেখতে চায় বাংলাদেশের সাধারণ জনগণ। সাধারণ মানুষ সহ আমরা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চাই। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থেকে জনগণের অধিকার হরণ করেছে।”
“আগামীকালকের রায় দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শেখ হাসিনা ও তার দলের যারা মানবতা বিরোধী অপরাধ করেছে— তাদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
শেয়ার করুন :










