বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

কালীগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান করেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পূবাইল, বাড়িয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক করেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি। (৭ই ফেব্রুয়ারী) বিকাল ৪ ঘঠিকার সময় পৌর ৫নং ওয়ার্ড বালীগাঁও গ্রামে, নজম উদ্দিন সাবেক মেম্বার বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে, চাঁদ বিল্ডার্সের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকটি পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মো. রেজাউল করিম। গীতা পাঠ করেন অধীর চন্দ্র দাস। কালীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন আফাজের সভাপতিত্বে ও পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন খাঁনের সঞ্চালনায়, উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। উঠান বৈঠকে বক্তব্য রাখেন: গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ নাছিবুর রহমান, বিএনপির নেতা জাহাঙ্গীর হোসেন অরুন, সর্ন কমল দাস, নুরুন নেছা কলেজের অধ্যাপক কামরুজ্জামান (পনির), পৌর ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ছাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান (মিন্টু), পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মেরাজ হোসেন রানা প্রমুখ।

প্রধান অতিথি নাসরিন রহমান পপি তার বক্তব্যে বলেন, দেশের মানুষ আগামী ১২ ফেব্রুয়ারি একটি নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। জাতীয় সংসদ নির্বাচনে আমরা ধানের শীষ প্রতীকের জন্যে ভোট চাচ্ছি, বাংলাদেশকে একটি উন্নত দেশে হিসেবে রুপান্তর করতে হলে আমাদের ১২ তারিখে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

 

টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটকের ঘটনা বিচ্ছিন্ন নয় : ড. মাহ্দী আমিন

টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটকের ঘটনা বিচ্ছিন্ন নয় : ড. মাহ্দী আমিন

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহ্দী আমিন বলেছেন, সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা...

সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান সিইসির

সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান সিইসির

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ...

Ad For Sangbad mohona