বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান

বিশ্ব বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলারের ওপরে উঠে গেছে। ডলারের দুর্বলতায় এ দাম বেড়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। একই সঙ্গে দাম বেড়েছে রুপাও। প্রতিবেদনে বলা হয়েছে, স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৫,০১২ দশমিক ৭৬ ডলার।

আর এপ্রিল ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারস বেড়ে হয়েছে ৫,০৩৩ দশমিক ৮০ ডলার। ডলারের মান কমে যাওয়ায় বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ ও রুপা তুলনামূলক সস্তা হয়ে পড়েছে, ফলে চাহিদা বেড়েছে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান ও মূল্যস্ফীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে অন্তত দুই দফা সুদহার কমাতে পারে মার্কিন ফেডারেল রিজার্ভ। সুদহার কমলে সাধারণত স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে। এদিকে রুপার দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৮১ দশমিক ৫৪ ডলারে পৌঁছেছে। তবে প্লাটিনামের দাম সামান্য কমে ২,০৯০ ডলার হয়েছে এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১,৭২৩ ডলারে দাঁড়িয়েছে।

 

টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটকের ঘটনা বিচ্ছিন্ন নয় : ড. মাহ্দী আমিন

টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটকের ঘটনা বিচ্ছিন্ন নয় : ড. মাহ্দী আমিন

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহ্দী আমিন বলেছেন, সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা...

সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান সিইসির

সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান সিইসির

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ...

Ad For Sangbad mohona