বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

একটি দল দাঁতে ধার দিয়ে শকুনের মতো বসে আছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১২ তারিখের পর চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পাওয়ার জন্য সব ধরনের ত্যাগ স্বীকার করে যাচ্ছি। অথচ একটি দল তার নেতাকর্মীদের বলছে, ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না। তার মানে ১২ তারিখের পর তারা শুরু করবে।

তারা শকুনের মতো অপেক্ষা করছে; দাঁতে ধার দিয়ে বসে আছে। ১২ তারিখের পরেই ঝাঁপিয়ে পড়বে।’ শনিবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড়ে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ আরও বলেন, জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা করি। তিনি একটাই ভুল করেছিলেন, শেখ হাসিনাকে তিনি ফিরিয়ে এনেছিলেন। আমরা কোনোভাবেই আপনাদেরকে আওয়ামী লীগকে ফেরত আনার সুযোগ দেবো না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগের ফিরে আসা থামাবে। একটি রাজনৈতিক দলের প্রধান আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার সন্তানদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনার কথা বলছেন। জনগণ চাইলে নাকি ফিরিয়ে আনা হবে। জনগণ চাইলে ৫ আগস্টে তাকে বিতাড়িত করতো না।

পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, নারায়ণগঞ্জের দুটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দেওয়া হয়েছিল। নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসেন প্রার্থী হিসেবে যোগ্য ও বিজয়ী হওয়ার মতো। কিন্তু তারপরেও একই মাঠে দুজন লড়বেন, এটি জোটের মধ্যে সমস্যা তৈরি করবে। সে কারণে আমরা সর্বোচ্চ ছাড় দেওয়ার অংশ হিসেবে ‘শাপলা কলি’ প্রতীকের আল আমিনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে তাকে জয়ী করার প্রাণান্তর চেষ্টা করবো।

 

টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটকের ঘটনা বিচ্ছিন্ন নয় : ড. মাহ্দী আমিন

টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটকের ঘটনা বিচ্ছিন্ন নয় : ড. মাহ্দী আমিন

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহ্দী আমিন বলেছেন, সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা...

সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান সিইসির

সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান সিইসির

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ...

Ad For Sangbad mohona