ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি সিদ্ধান্তে আজ ১০ ফেব্রুয়ারি থেকে শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলো বন্ধ থাকবে। তাই সোমবার বিকেলে শেষ কর্মদিবস শেষে সাভার-আশুলিয়া, গাজীপুর, টঙ্গী ও শ্রীপুরের হাজার হাজার পোশাক শ্রমিক বাড়ি ফিরতে শুরু করেছেন।
ছুটির পর শ্রমিকদের যাত্রা যেন ঈদযাত্রার মতো উৎসবমুখর হয়ে উঠে। সরেজমিনে দেখা গেছে, হেমায়েতপুর, আশুলিয়া, বিশমাইল, নবীনগর, বাইপাইল, টঙ্গী পূবাইল মিরের বাজার ও শ্রীপুরের বিভিন্ন বাস স্ট্যান্ডে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শ্রমিকরা বাসের জন্য অপেক্ষা করছেন। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও ছিলো অধিকাংশের।


শ্রমিকদের এই ভিড়ের কারণে স্ট্যান্ডগুলোতে চরম ভিড় ও চাপ সৃষ্টি হয়েছে। যাত্রীরা জানান, ভোটের আগে পরিবারের কাছে ফিরে যাওয়াই তাদের প্রধান লক্ষ্য। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে যানজট নিরসনে ভূমিকা পালনে। তবে বাড়তি ভাড়া আদায় ও বিড়ম্বনায় পড়ে গাজীপুরের বেশ কয়েক স্থানে বিক্ষোভ করেছেন যাত্রীরা।
শেয়ার করুন :










