শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

এবার ফ্রি ফেয়ার ও উৎসবমুখর নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এবারের নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারায় ডিওএইচএসে স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আমরা যেন উৎসবমুখরভাবে উদযাপন করতে পারি। আল্লাহ দিলে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর ইলেকশন হবে। একজনের ভোট অন্যজন দিয়ে দিচ্ছে—এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ভিডিওটি আমাকে দিয়েন, দেখব। এবার একজনের ভোট অন্যজন দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও আমরা খতিয়ে দেখব। কেন্দ্র দখল প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, কোনো কেন্দ্র দখলের খবর এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি।

 

৩৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রুমিন ফারহানা

৩৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এগিয়ে আছেন। সরাইল উপজেলার ৩৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।...

ফেনী-৩ আসন: ৭৪টি কেন্দ্রের ভোটে এগিয়ে বিএনপির আব্দুল আউয়াল মিন্টু

ফেনী-৩ আসন: ৭৪টি কেন্দ্রের ভোটে এগিয়ে বিএনপির আব্দুল আউয়াল মিন্টু

ফেনী-৩ আসনের ৭৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মনিরা হক। এতে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। ৭৪টি...

Ad For Sangbad mohona