শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

বিশাল ব্যবধানে জয়ের পথে সালাহউদ্দিন

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিশাল ব্যবধানে এগিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মোট ১৭৭ কেন্দ্রের মধ্যে ১১৫ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৭৮৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ৭৪৩ ভোট। তাদের দুজনের ভোটের ব্যবধান ৭০ হাজার ৪২ ভোট। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। এ আসনে এবারের ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন। তার মধ্যে পুরুষ ২ লাখ ৯০ হাজার ২৭৫ জন ও মহিলা ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯২ জন।

 

৩৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রুমিন ফারহানা

৩৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এগিয়ে আছেন। সরাইল উপজেলার ৩৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।...

ফেনী-৩ আসন: ৭৪টি কেন্দ্রের ভোটে এগিয়ে বিএনপির আব্দুল আউয়াল মিন্টু

ফেনী-৩ আসন: ৭৪টি কেন্দ্রের ভোটে এগিয়ে বিএনপির আব্দুল আউয়াল মিন্টু

ফেনী-৩ আসনের ৭৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মনিরা হক। এতে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। ৭৪টি...

Ad For Sangbad mohona