শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

৫৮ কেন্দ্রে ববি হাজ্জাজ-মামুনুল হকের ব্যবধান ৩৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এ আসনে ১৩৮ কেন্দ্রে মধ্যে এখন পর্যন্ত ৫৮ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীক নিয়ে ববি হাজ্জাজ পেয়েছেন ৩৩ হাজার ৭৬৪ ভোট। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৪৩৩ ভোট।

দুজনের মধ্যে ভোটের ব্যবধান ৩৩১। ভোটের আগে এক জরিপেও ববি হাজ্জাজ ও মামুনুল হকের মধ্যে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল। বেসরকারি সংস্থা সোচ্চার প্রকাশিত জরিপে এ দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দেখা গিয়েছিল মাত্র তিন শতাংশ। যেখানে এগিয়ে ছিলেন ববি হাজ্জাজ। তার পক্ষে ভোট দিতে চেয়েছিলেন ৪২ দশমিক ৬ শতাংশ ভোটার। মামুনুল হক পেয়েছিলেন ৩৯ দশমিক ৬ শতাংশ ভোটারের সমর্থন। ঢাকা-১৩ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। মূলত আসনজুড়ে আছে মোহাম্মদপুর এলাকা। মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন এবং নারী ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আটজন।

 

৩৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রুমিন ফারহানা

৩৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এগিয়ে আছেন। সরাইল উপজেলার ৩৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।...

ফেনী-৩ আসন: ৭৪টি কেন্দ্রের ভোটে এগিয়ে বিএনপির আব্দুল আউয়াল মিন্টু

ফেনী-৩ আসন: ৭৪টি কেন্দ্রের ভোটে এগিয়ে বিএনপির আব্দুল আউয়াল মিন্টু

ফেনী-৩ আসনের ৭৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মনিরা হক। এতে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। ৭৪টি...

Ad For Sangbad mohona