রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

গাজীপুর-৫ আসনে বিএনপি প্রার্থী ফজলুল হক মিলন বিজয়ী

গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী ভোটের ব্যবধান ৫৬ হাজার১৩০ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণনা শেষে ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত ফলাফলে জানা যায়, গাজীপুর-৫ আসনের মোট ১১৪ টি কেন্দ্রের সব কটির ফলাফলে বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে মো. খায়রুল ইসলাম পেয়েছেন ৭৬ হাজার ৭৬১ ভোট।

৫৬ হাজার ১৩০ ভোটে বিজয়ী হয়েছেন ফজলুল হক মিলন। বিজয়ী হওয়ার পর ফজলুল হক মিলন তার ফেসবুক পেইজে জানান, আজকের এই বিজয় আমার একার নয়—এটি আপনাদের প্রত্যেকের বিজয়।এই বিজয় শ্রমজীবী মানুষের,কৃষকের,ছাত্র-যুবকের,মা-বোনদের,বয়োজ্যেষ্ঠদের।আপনারা বিশ্বাস রেখেছেন,আস্থা রেখেছেন, আর সেই আস্থার মর্যাদা রাখাই হবে আমার প্রথম ও প্রধান দায়িত্ব।

 

পূবাইল বাসী সহ আমার নিবাচর্নী এলাকায় সমহারে গুরুত্ব দিয়ে জনগনের শান্তির পক্ষে কাজ করব, ফজলুল হক মিলন

পূবাইল বাসী সহ আমার নিবাচর্নী এলাকায় সমহারে গুরুত্ব দিয়ে জনগনের শান্তির পক্ষে কাজ করব, ফজলুল হক মিলন

জনগনের সার্বিক কল্যানে আমরা রাজনীতি করি। বিগত দিনের কোন ঘটনা আমি উল্লেখ করতে চাই না। আপনারা জানেন বিদ্যুৎ উন্নয়নের নামে...

নীলফামারীর ৪টি আসনেই জামায়াত নির্বাচিত

নীলফামারীর ৪টি আসনেই জামায়াত নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনেই জামায়াত মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা...

Ad For Sangbad mohona