বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

রেমিট্যান্স প্রবাহে জোরালো প্রবৃদ্ধি, চলতি অর্থবছরে বেড়েছে ২২.৩ শতাংশ

প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসের বেশি সময়ে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি দেশে ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া চলতি বছরের ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১২৬ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ে (১-১৮ ফেব্রুয়ারি ২০২৫) ছিল ১ হাজার ৬৬৭ মিলিয়ন মার্কিন ডলার। এ হিসেবে চলতি মাসের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্সে ২৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

এদিকে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২১ হাজার ৫৫৯ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২৫) রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৭ হাজার ৬২৯ মিলিয়ন মার্কিন ডলার। ফলে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্সে ২২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল মুখোমুখি অস্ট্রেলিয়া ও ওমান

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল মুখোমুখি অস্ট্রেলিয়া ও ওমান

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ওমান। ইতিমধ্যে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়...

রেমিট্যান্স প্রবাহে জোরালো প্রবৃদ্ধি, চলতি অর্থবছরে বেড়েছে ২২.৩ শতাংশ

রেমিট্যান্স প্রবাহে জোরালো প্রবৃদ্ধি, চলতি অর্থবছরে বেড়েছে ২২.৩ শতাংশ

প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসের বেশি সময়ে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।...

Ad For Sangbad mohona