বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল মুখোমুখি অস্ট্রেলিয়া ও ওমান

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ওমান। ইতিমধ্যে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে দু’দলের। তাই জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চায় তারা।

শ্রীলংকার পাল্লেকেলেতে ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ওমান। আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৭ রানের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে পরের দুই ম্যাচে হোঁচট খায় অসিরা।

শ্রীলংকার কলম্বোতে জিম্বাবুয়ের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেটে ১৬৯ রান করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে ২৩ রানে হার বরণ করে নেয় অসিরা।

জিম্বাবুয়ের কাছে হারের ক্ষত নিয়ে পাল্লেকেলেতে শ্রীলংকার মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ১০৪ রানের সূচনার পর ১৮১ রানে গুটিয়ে যায় অসিরা। ১৮২ রানের টার্গেট ১২ বল বাকী থাকতে স্পর্শ করে ফেলে শ্রীলংকা। ৮ উইকেটের হারে বিশ্বকাপ থেকে বাদ পড়ার দ্বারপ্রান্তে চলে যায় অসিরা। পরবর্তীতে এই গ্রুপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পন্ড হওয়ায় অস্ট্রেলিয়ার বিদায় ঘন্টা বাজে। ২০০৯ সালের পর দ্বিতীয়বারের মত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় অসিরা।

ওমানের বিপক্ষে জয় দিয়ে দিয়ে বিশ্বকাপ শেষ করতে চায় ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকা অস্ট্রেলিয়া। দলের অধিনায়ক মিচেল মার্শ বলেন, ‘এভাবে বিশ্বকাপ থেকে বাদ পড়ায় দলের সবাই হতাশ। এবারের আসরে আর একটি ম্যাচ বাকী আছে। জয় দিয়ে বিশ্বকাপ শেষ করাই মূল লক্ষ্য।’

গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে ওমান। জিম্বাবুয়ের কাছে ৮ উইকেটে, শ্রীলংকার কাছে ১০৫ রানে ও আয়ারল্যান্ডের কাছে ৯৬ রানে হারে তারা। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটি স্মরনীয় করে রাখতে মুখিয়ে আছে ওমান। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে তারা। দলের অধিনায়ক জতিন্দর সিং বলেন, ‘আমরা প্রথম তিন ম্যাচই হেরেছি। এবারের বিশ্বকাপে দল হিসেবে আমরা ভাল খেলতে পারেনি। তবে শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানো লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।’

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একবার দেখা হয়েছে অস্ট্রেলিয়া ও ওমানের। ২০২৪ সালের বিশ্বকাপের ঐ ম্যাচে ৩৯ রানে জিতেছিল অসিরা।

অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ের বার্টলেট, কুপার কনোলি, বেন ডোয়ার্শিস, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, ন্যাথান এলিস, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

ওমান দল : জতিন্দর সিং (অধিনায়ক), বিনায়ক শুক্লা (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাদিম, শাকিল আহমেদ, হাম্মাদ মির্জা, ওয়াসিম আলী, করণ সোনাভেল, ফয়সাল শাহ, নাদিম খান, সুফিয়ান মেহমুদ, জয় ওড্ড্রো, শফিক জান, আশিস ওড্ড্রো, জিতেন রমানন্দি ও হাসনাইন আলী শাহ।

 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল মুখোমুখি অস্ট্রেলিয়া ও ওমান

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল মুখোমুখি অস্ট্রেলিয়া ও ওমান

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ওমান। ইতিমধ্যে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়...

রেমিট্যান্স প্রবাহে জোরালো প্রবৃদ্ধি, চলতি অর্থবছরে বেড়েছে ২২.৩ শতাংশ

রেমিট্যান্স প্রবাহে জোরালো প্রবৃদ্ধি, চলতি অর্থবছরে বেড়েছে ২২.৩ শতাংশ

প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসের বেশি সময়ে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।...

Ad For Sangbad mohona