শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

জাজিরায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা ও পুরুষ্কার বিতরনী

শরীয়তপুরের জাজিরায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ ফেব্রুয়ারী ১১. ৩০ মিনিট জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই আলোচনা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাহমিদুল ইসলাম, বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান,

জাজিরা থানা অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ ওমর ফারুক, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ শিকদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিটু, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আমির হোসেন, জাজিরা প্রেস ক্লাব এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

এসময়ে মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজ উদ দৌলা, জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা খবির উদ্দিন রমিজি পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কে এম কামরুজ্জামান মিলন সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন। বক্তাগন তাদের আলোচনায় ১৯৫২ এর ভাষা আন্দোলনের তাত্পর্য তুলে ধরে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন। সভা পরিচালনা করেন সরকারি মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্কাউটার মোঃ শহিদুল ইসলাম।

 

জাজিরায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা ও পুরুষ্কার বিতরনী

জাজিরায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা ও পুরুষ্কার বিতরনী

শরীয়তপুরের জাজিরায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১...

জাজিরায় ২১ এর প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

জাজিরায় ২১ এর প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

বিনম্র শ্রদ্ধা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় শরীয়তপুরের জাজিরায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।...

Ad For Sangbad mohona