বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

আশা জাগিয়ে হতাশ করলো বাংলাদেশ, ফের চ্যাম্পিয়ন ভারত

মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের বোলিং বেশ আশা জাগিয়েছিল। ভারতকে ১৩৪ রানের মধ্যে আটকে দেয় ফাহিমা খাতুনের দল। তবে ব্যাটিং একেবারেই হতাশ করেছেন এতেই শিরোপা হাতছাড়া করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪৬ রানের জয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো ভারত। ২০২৩ সালে হংকংয়ে প্রথম টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

রোববার (২২ফেব্রুয়ারি) ব্যাংককে টস জিতে আগে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে ভারত। তেজাল হাসাবনিস ৩৪ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। ৩ চারের সঙ্গে ২ ছক্কা হাঁকান তিনি। এছাড়া অধিনায়ক রাধা যাদব ৩৬ ও দীনেশ ব্রিন্দা করেন ১৯ রান। এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। বাংলাদেশের পক্ষে অধিনায়ক ফাহিমা খাতুন ২৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে নেমে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩৬ রান তোলে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এরপরই ঘটে ছন্দপতন। একের পর এক উইকেট হারাতে থাকেন বাংলাদেশের ব্যাটাররা। এতে ৫ বল বাকী থাকতে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় বাংলার মেয়েরা।। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার শামিমা সুলতানা। এছাড়া শারমিন সুলতানা ১৮, ফাহিমা খাতুন ১৪ রান ও ১০ রান আসে সাদিয়া আক্তারের ব্যাট থেকে। এছাড়া আর কোনো ব্যাটার দশের কোটা পার করতে পারেননি। ভারতের সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন প্রেমা রাওয়াট। আর দুটি করে উইকেট নেন সোনিয়া ও তানুজা।

 

জামিন পেয়ে আদালত প্রাঙ্গনে নোবেলের গান পরিবেশন

৫ আগস্ট নিয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন: জামায়াত আমির

দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা, শফিকুর...

জামিন পেয়ে আদালত প্রাঙ্গনে নোবেলের গান পরিবেশন

বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: আওয়ামী লীগের ফেরার প্রশ্নে মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে...

Ad For Sangbad mohona