বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

সার্ককে গতিশীল করতে চায় নবনির্বাচিত সরকার: সার্কের মহাসচিব

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-কে গতিশীল করতে আগ্রহী বাংলাদেশের নবনির্বাচিত সরকার বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব মো. গোলাম সারওয়ার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমের কাছে এসব কথা জানান তিনি। মহাসচিব বলেন, সার্কের বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

শুধু সার্ক সম্মেলন নয়, সংস্থাটির সামগ্রিক কার্যক্রম ও ভবিষ্যৎ নিয়েও মতবিনিময় করা হয়েছে। বাংলাদেশের বর্তমান সরকারের সার্ক নিয়ে আগ্রহ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে একই দিনে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

 

জামিন পেয়ে আদালত প্রাঙ্গনে নোবেলের গান পরিবেশন

৫ আগস্ট নিয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন: জামায়াত আমির

দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা, শফিকুর...

জামিন পেয়ে আদালত প্রাঙ্গনে নোবেলের গান পরিবেশন

বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: আওয়ামী লীগের ফেরার প্রশ্নে মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে...

Ad For Sangbad mohona