বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

বাসস্ট্যান্ডে রাস্তার পাশে সর্বসাধারণের সাথে ইফতার করে প্রশংসায় ভাসছেন মিয়া নুরুদ্দিন অপু এমপি।

শরীয়তপুরের গোসাইরহাটে বাসস্ট্যান্ডে খোলা আকাশের নিচে রাস্তার পাশে বসে সর্বসাধারণের সাথে ইফতার করে প্রশংসায় ভাসছেন শরীয়তপুর ০৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন অপু।

ব্যতিক্রমী আয়োজনে সাধারণ মানুষের সঙ্গে ইফতার করেছেন তিনি

গতকাল ৪ রমজান রবিবার ২২ ফেব্রুয়ারী সন্ধ্যায় গোসাইরহাট বাস টার্মিনালের মেঝেতে বসে পরিবহন শ্রমিক, স্টাফ ও সর্বসাধারণের সঙ্গে ইফতারে অংশ নেন তিনি।
এ সময় কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং একেবারে সাধারণ মানুষের কাতারে বসেই খেজুর ও পানি দিয়ে ইফতার সংসদ সদস্য।
তার এমন সরল ও মানবিক উপস্থিতিতে বাস টার্মিনাল এলাকায় কর্মব্যস্ত শ্রমিকদের মাঝে তৈরি হয় ভিন্ন এক আবেগঘন পরিবেশ।
এবং তিনি প্রশংসায় ভাসছেন শ্রমজীবী মানুষের মুখে মুখে ।

ইফতার মাহফিলে স্থানীয় পরিবহন শ্রমিক, বাস চালক, হেলপার, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সাধারন শ্রমজীবী মানুষ তাদের জনপ্রতিনিধি সংসদ সদস্যের সঙ্গে একই কাতারে বসে ইফতার করতে পেরে তারা আনন্দিত ও সম্মানিত বোধ করছেন।

সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন অপু বলেন, রমজান মাস আত্মসংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার দোয়া কামনা করেন।
এই ঘটনাটি গতকাল সন্ধা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

 

জামিন পেয়ে আদালত প্রাঙ্গনে নোবেলের গান পরিবেশন

৫ আগস্ট নিয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন: জামায়াত আমির

দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা, শফিকুর...

জামিন পেয়ে আদালত প্রাঙ্গনে নোবেলের গান পরিবেশন

বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: আওয়ামী লীগের ফেরার প্রশ্নে মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে...

Ad For Sangbad mohona