বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

জামিন পেয়ে আদালত প্রাঙ্গনে নোবেলের গান পরিবেশন

বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া গায়ক মাইনুল আহসান নোবেল আজ জামিন পেয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন। আদালতে আপসের মাধ্যমে জামিন মঞ্জুর হওয়ার পর তিনি আদালতের প্রাঙ্গণেই গান পরিবেশন করেন। জামিনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নোবেল বলেন, ‘মানুষ সর্বদা ভুল করে।

এবার হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। আমার সব দর্শক-শ্রোতা আমাকে ভালোভাবে বোঝেন। তারা আমাকে ক্ষমা করে দেবেন।’ এরপর তিনি উপস্থিত সাংবাদিকদের জন্য নিজের জনপ্রিয় গান ‘মেহেরবান’ গেয়ে শোনান। এর আগে সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৩ আগস্ট এক নারী তার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন।

অভিযোগে বলা হয়, নোবেল বিয়ে দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছেন। আদালত মামলাটির তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে দেয়। তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের পর চলতি বছরের ২ ফেব্রুয়ারি নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

 

জামিন পেয়ে আদালত প্রাঙ্গনে নোবেলের গান পরিবেশন

৫ আগস্ট নিয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন: জামায়াত আমির

দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা, শফিকুর...

জামিন পেয়ে আদালত প্রাঙ্গনে নোবেলের গান পরিবেশন

বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: আওয়ামী লীগের ফেরার প্রশ্নে মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে...

Ad For Sangbad mohona