বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

স্থানীয় সরকারে নির্দলীয় নাকি দলীয় প্রতীকে ভোট, সিদ্ধান্ত সংসদের

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীক ব্যবহার হবে কিনা সেই সিদ্ধান্ত গ্রহণ করবে জাতীয় সংসদের সরকারি দল। রোববার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান। বর্তমান সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান রাখা বা বাতিলের বিষয়টি তাদের ওপরেই নির্ভর করছে ।

এমনকি এই সিদ্ধান্ত জাতীয় সংসদ অধিবেশনে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। তিনি আরও বলেন, অর্ডিন্যান্সের মাধ্যমে মেয়র প্রার্থী পদে দলীয় মনোনয়নের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। তবে সংসদ অধিবেশনে বসার পর এই বিল বা অর্ডিন্যান্স যদি অনুমোদন হয়, তবে সেভাবেই নির্বাচন হবে। আর যদি পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে যায়, তবে অন্য রকম হবে। আমরা মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছি।

একই আলাপে তিনি সংরক্ষিত নারী আসন ও স্থগিত হওয়া উপনির্বাচনগুলো নিয়ে কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, বিধি অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে এবং কমিশন সেই সময়ের মধ্যেই তা সম্পন্ন করবে।

 

জামিন পেয়ে আদালত প্রাঙ্গনে নোবেলের গান পরিবেশন

৫ আগস্ট নিয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন: জামায়াত আমির

দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা, শফিকুর...

জামিন পেয়ে আদালত প্রাঙ্গনে নোবেলের গান পরিবেশন

বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: আওয়ামী লীগের ফেরার প্রশ্নে মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে...

Ad For Sangbad mohona