ঢাকা-১৮ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মাওলানা এফ এম ইবরাহীম।
মঙ্গলবার উত্তরা এলাকায় সৌজন্য সাক্ষাতে মাওলানা এফ এম ইবরাহীম, অধ্যক্ষ, এসো ইসলাম শিখি মাদ্রাসা ও ইয়াতিমখানা, উত্তর ১০ নম্বর সেক্টর, রানাভোলা এভিনিউ, রোড নম্বর ১৩, উত্তরা পশ্চিম থানা, ঢাকা—নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় তিনি এস এম জাহাঙ্গীর হোসেনের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন এবং ঢাকা-১৮ আসনের সার্বিক উন্নয়নে তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন। নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

উল্লেখ্য, ঢাকা-১৮ আসনে সাম্প্রতিক নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এস এম জাহাঙ্গীর হোসেন।
শেয়ার করুন :










