দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে রাজপথ কাঁপানো লড়াকু সৈনিক খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টুকে এবার সাভার পৌরসভার মেয়র হিসেবে দেখতে চায় স্থানীয় জনসাধারণ ও তৃণমূলের নেতা-কর্মীরা। দীর্ঘ সময় ধরে হামলা, মামলা ও জেল-জুলুম উপেক্ষা করে রাজপথে সক্রিয় থাকা এই ত্যাগী নেতাকে ঘিরেই এখন স্বপ্ন দেখছেন সাভার পৌর বাসী।
রাজপথের পরীক্ষিত নেতৃত্ব স্থানীয়দের দাবি, বিগত ১৭ বছর যখন রাজনৈতিক অঙ্গন ছিল উত্তাল, তখন সাভারের রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু।
দলের দুঃসময়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি ছিলেন আপসহীন।

জনসাধারণের প্রত্যাশা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, সাধারণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ কাজ করছে। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “আমরা সাভার পৌরসভায় এমন একজন অভিভাবক চাই যিনি সুখে-দুঃখে আমাদের পাশে ছিলেন। বিল্টু ভাই রাজপথের মানুষ, তাকে মেয়র হিসেবে পেলে সাভার পৌর এলাকার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত হবে।”
আন্দোলন ও সংগ্রামের কারিগর খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টুর রাজনৈতিক সহযোদ্ধারা জানান, তিনি কেবল একজন নেতাই নন, বরং একজন দক্ষ সংগঠক।
শত প্রতিকূলতার মধ্যেও তিনি দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। তার এই দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও নেতৃত্বের মূল্যায়ন হিসেবে তাকে সাভার পৌরসভার মেয়র পদে দেখার জোরালো দাবি উঠেছে।
তৃণমূলের নেতা-কর্মীদের আশা, দলের হাইকমান্ড ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকে সাভার পৌরসভার উন্নয়নের দায়িত্ব অর্পণ করবে।
শেয়ার করুন :










