বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস ত্রাণমন্ত্রীর

দুই কোটি মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ বিছিন্নভাবে নয়; সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা শাসন, খনন করে তিস্তা পাড়ের মানুষের দাবি মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সব জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, ভবিষ্যৎতে রংপুর যাতে বাজেটে কোনো বৈষম্যের শিকার না হয় সেদিকে খেয়াল রাখা হবে। শিল্প কলকারখানা নির্মাণ করে রংপুরকে এগিয়ে নেওয়ারও কথা উল্লেখ করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, ‘শুধু ৫ আগস্ট নয় যেকোনো ক্ষতিগ্রস্ত পরিবার মামলা করতে পারবে।’ এর আগে, আজ রংপুরে দুইদিনের সফরের এসে প্রথম দিন নিজ জেলা লালমনিরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় জেলা প্রশাসন ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান তিনি।

 

জামিন পেয়ে আদালত প্রাঙ্গনে নোবেলের গান পরিবেশন

৫ আগস্ট নিয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন: জামায়াত আমির

দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা, শফিকুর...

জামিন পেয়ে আদালত প্রাঙ্গনে নোবেলের গান পরিবেশন

বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: আওয়ামী লীগের ফেরার প্রশ্নে মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে...

Ad For Sangbad mohona